বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ সবার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪২ সময় দেখুন
দুর্ঘটনাস্থল থেকে রাইসিসহ সবার মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে উদ্ধার কার্যক্রমও শেষ হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সোমবার (২০ মে) এ তথ্য জানিয়েছে।

ইরানের রেডক্রিসেন্ট প্রধান পীরহোসেন কোলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। আমরা শহিদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছি।’

পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে রোববার দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্টসহ সব আরোহী প্রাণ হারান।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর