শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার, তদন্ত কমিটি ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত ৩০ India vs Sri Lanka: India’s search for answers to rediscover lost glory in Tests begins in Colombo | Cricket News Top Ent News, Aug 6: Samay Raina Brings Up Kashmiri Pandit Exodus On IGL; Why Did Dipika Kakar Become Muslim? | Bollywood News ভুল স্বীকার করে দেয়ালের লেখা মুছল ছাত্রদল, সাধুবাদ শিবির-সমন্বয়ক-ভিসির বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত

দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

 

সোমবার (৩০ জুন) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “স্থলবন্দরের অগ্রগতি, অর্থনীতির সমৃদ্ধি” শীর্ষক স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য দেশের স্থলবন্দরগুলো গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে বন্দর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব প্রদান করতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, যা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের স্থলবন্দরগুলো দেশের সীমান্তবর্তী হওয়ায় দেশের নিরাপত্তার সঙ্গে বন্দরসমূহ সরাসরি জড়িত। এজন্য স্থলবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য নীতি নির্ধারণের বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে আরও কৌশলী হতে হবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে স্থলবন্দরগুলো আরও গতিশীল ও কার্যকর করতে হবে।

 

উপদেষ্টা বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এর কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় স্বার্থ বিবেচনায় নতুন স্থলবন্দর স্থাপনে আরও সতর্ক থাকতে হবে।

 

বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় উপদেষ্টা দেশের স্বার্থে, দেশকে ভালোবেসে বন্দর সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ স্থলবন্দরগুলোর আধুনিকায়নে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব প্রদান করেন। এ ছাড়া তিনি বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রশংসা করে স্থলবন্দরগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

আলোচনা সভার সমাপনী বক্তব্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে ওয়ান স্টপ সার্ভিস চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমদানি-রপ্তানি ক্ষেত্রে বাণিজ্য ঘাটতি কমাতে স্থলবন্দর দিয়ে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া সমুদ্র বন্দরের ন্যায় স্থলবন্দরের মাধ্যমে অধিক পণ্যের আমদানি-রপ্তানি অনুমোদনের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল; বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফাসহ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom