সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
20 shots to none: How Spain utterly owned Argentina in FIFA World Cup 2026 final and rendered Lionel Messi irrelevant | Football News Shabana Azmi Backs NEET Protesters At Jantar Mantar; Arjun Kapoor, Sahiba Bali Spark Dating Rumours | Bollywood News বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ জুলাই সনদে সই বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল তিতুমীর কলেজ: হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের একাংশ জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ Jude Bellingham breaks all-time England goalscoring record with sensational strike in World Cup bronze thriller win against France | Football News From Ithacan Seas To Ayodhya: How Christopher Nolan’s The Odyssey Mirrors Ramayana & Mahabharata | Explainers News ‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ সময় দেখুন
দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর ভারতীয় সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার সময় সীমান্তবর্তী পোল্ট্রিমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বাগোয়ান কেসিভিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি দল অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা।

বিজিবি সূত্র জানায়, ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি সন্ত্রাসী চক্র এসব অস্ত্র বহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল নির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আমাদের এই অভিযান চলমান প্রক্রিয়া। সেইসাথে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিজিবি তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom