বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন
দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি(কুষ্টিয়া) ফরিদ আহমেদ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর এলাকার একটি মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জাইমা খাতুন ওই গ্রামেরই মৃত আফাজ উদ্দিনের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা জাইমার মরদেহ মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে দৌলতপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানিয়েছেন, মরদেহের পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ওসি আরও জানান, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং এ ঘটনার একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর