কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর ওলামা ও পেশাজীবি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “দ্বীন প্রতিষ্ঠায় সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে”। তিনি আরো বলেন, এদেশে ইসলামী হুকমত কায়েমে সকলের ঐক্যমতের কোন বিকল্প নেই। ফ্যাসিস্টের আদলে যারা রাষ্ট্র পরিচালিত করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে।
শনিবার (২১ জুন) সকাল ১০ টায় খোয়াজনগর আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জামায়াতের ইসলামীর ওলামা ও পেশাজীবি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপজেলা ওলামা বিভাগের সভাপতি মুবিনুল হকের সভাপতিত্বে ও ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার কলেজ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, সাবেক ইউনিয়ন সভাপতি ডা. ইলিয়াস, জুলধা ইউনিয়নের সভাপতি মাষ্টার মো. মুছা, এম.এ. সালাম, মাষ্টার মনজুর আলম, দিদার হোসেন ও প্রমূখ।