শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দ্রুত আগুন নেভালেও হারিয়েছি সহকর্মী হাদিসুর কে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২০৬ সময় দেখুন
দ্রুত আগুন নেভালেও হারিয়েছি সহকর্মী হাদিসুর কে

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
এ যেন ঘন আঁধারের মধ্যে হঠাৎ চাঁদের আলো দেখতে পাওয়া। সব উদ্বেগ, উৎকণ্ঠা আর হতাশার অবসান ঘটেছে। কারণ, প্রিয় সন্তানটি যুদ্ধক্ষেত্র মাড়িয়ে নিজ বাড়িতে ফিরে এসেছে। সাতক্ষীরার ‘নোঙর’ বাড়িটি যেন আলো ঝলমল করে উঠল তাদের নাবিক সন্তান মনসুরুল আমিন খান গিনির উপস্থিতিতে।

বৃহস্পতিবার রাতে এ দৃশ্য দেখা গেল সাতক্ষীরা শহরের নারকেলতলার সেই ‘এখানেই নোঙর’ বাড়িতে।

দুই থেকে আট মাস পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ নাবিকের একজন রাশিয়ার বোমা হামলায় প্রাণ হারিয়েছেন আর ফিরে এসেছেন বাকি ২৮ জন।

তাদেরই একজন সাতক্ষীরা শহরের নুরুল আমিন খান ওরফে সেলিম খানের ক্যাপ্টেন পুত্র মনসুরুল আমিন খান গিনি।

তিনি বলেন, ২ মার্চ স্থানীয় সময় বিকাল ৫টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে উঠি আমরা। উপরে গিয়ে দেখি বিস্ফোরণ হয়েছে। ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে। আমরা দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করলেও ততক্ষণে হারিয়েছি আমাদের সহকর্মী এক নাবিককে। তাকে রেখেই আমাদের দেশে ফিরতে হলো।’

ইউক্রেনে অলভিয়া বন্দরে নোঙর করা ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা জাহাজ থেকে দ্রুত নেমে আসেন।

এরপর এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হয় তাদের। স্থানীয়ভাবে একটি বোট এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। নিরাপদ স্থানে রাখার পর আরও নিরাপত্তার জন্য তাদের রাখা হয় বাঙ্কারে।

‘ক্যাপ্টেন মনসুরুল আমিন খান গিনি বলেন, আমরা আগুন দেখেছি, জাহাজ বিধ্বস্ত হতে দেখেছি, আমরা মৃত্যু দেখেছি।

তিনি বলেন, ‘সে দৃশ্য ভয়াবহ। চারদিকে বিকট শব্দ। আকাশজুড়ে ধোয়ার কুণ্ডলী। চোখে কোনো হতাহত না দেখলেও আমাদের আতঙ্কের শেষ ছিল না। বাড়িতে মাঝেমধ্যে মোবাইলে মেসেজের মাধ্যমে যোগাযোগ করেছি। কিন্তু আতঙ্ক আর হতাশা কিছুতেই পিছু ছাড়েনি। তবু ভরসা ছিল একদিন বাড়ি ফিরবই।’

মনসুরুল আমিন খান আরও বলেন, ‘শুকনো খাবার খেয়ে দিন কাটিয়েছি। বাংলাদেশ সরকার, শিপিং করপোরেশন এবং সর্বোপরি রোমানিয়া দূতাবাসের আন্তরিক চেষ্টায় আমরা সুস্থভাবে দেশে ফিরে আসতে পারায় সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

মনসুরুল আমিন খানের বাবা বিএডিসির সাবেক কর্মকর্তা নুরুল আমিন খান ও মা মর্জিনা খানম ছেলেকে কাছে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন বলে মন্তব্য করেন। তার স্ত্রী আশরুকা সুলতানা ও তিন পুত্র ফাহিমি, ফারহান ও ফারদিনের চোখে মুখে হাসি ফুটে উঠল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর