মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮৮ সময় দেখুন
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

কুবি প্রতিনিধি:

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ই মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন করেন তারা।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে- আছিয়া আছিয়া’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেয়।

এব্যাপারে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল বলেন, ‘আমরা শুধু আছিয়ার বিচারের জন্য না বরং এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে সবার শাস্তি চেয়ে এখানে দাঁড়িয়েছি।
কুবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুত বিচার নিশ্চিত করেন। যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন আমরা যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাবো।’

সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আছিয়াসহ সকল ধর্ষিতার বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মসনদে গিয়ে নির্বাচন না দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলতে চাই সুষ্ঠু তদন্ত করে ১৫ দিনের মধ্যে আছিয়া ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।’

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে কোনো ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। তাই এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার সুষ্ঠু বিচার চাই। দ্রুততম সময়ের মধ্যে আছিয়ার বিচার নিশ্চিত করতে হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom