নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারও আগের দুই কার্যদিবসের ন্যায় মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮২টি কোম্পানির ১৪ কোটি ৩৮ লক্ষ ১৩ হাজার ৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫৮০ কোটি ৬৩ লক্ষ ৯৩ হাজার ৮০২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ০.৩০ পয়েন্ট কমে ৬৩২৪.৫০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৮৯ পয়েন্ট কমে ২২৭৩.৮৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৩৭ পয়েন্ট কমে ১৩৭৭.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানীর শেয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কর্পোরেট সংবাদ/এআরএইচ






