সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নওগাঁয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ম‌হিলা আওয়ামীলীগের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৯০ সময় দেখুন
নওগাঁয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ম‌হিলা আওয়ামীলীগের শ্রদ্ধা

জুল‌ফিকার আলী সম্রাট, নিজস্ব প্রতিনিধি:

“ যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হত বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই”।
বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এই গানের শুরে নওগাঁয় বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগষ্ট রবিবার সকাল ৯টায় নওগাঁ জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

প‌রে ১০:৩০ টায় মু‌ক্তির মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মহিলা আওয়ামীলীগ নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের সভাপ‌তি পারভীন আকতার,সিনিয়র সহ সভাপতি সোমা মজুমদার সাধারণ সম্পাদক লিপি সাহা সহ জেলা ম‌হিলা লীগ, যুবলীগ, যুব ম‌হিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।
আ‌লোচনায় বক্তারা ব‌লেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত। বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের মাধ‌্যমে বাঙ্গালী জাতী‌কে কলঙ্কমুক্ত ক‌রে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে কাজ করার জন্য আহবান জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর