বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন
নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন


ঢাকা : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’ একটি প্রতিনিধিদল।

বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি নটরডেম কলেজের সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে জায়গা বরাদ্দের বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি আবেদনটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নটরডেম কলেজের শিক্ষার মান ও ঐতিহ্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির সুশৃঙ্খল পরিবেশ, আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক নিবিড় সম্পর্ক, পাঠদান পদ্ধতি এবং দক্ষ প্রশাসন অত্যন্ত প্রশংসনীয়। এসব অনন্য বৈশিষ্ট্যের কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত।

বৈঠকে প্রতিনিধিদলটি ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সামগ্রিক কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা রাষ্ট্রপতির সামনে তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি এসব মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর