বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নতুন বছরে করোনার অবসান দেখছেন ডব্লিউএইচও প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
নতুন বছরে করোনার অবসান দেখছেন ডব্লিউএইচও প্রধান


আন্তর্জাতিক ডেস্ক

২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনাভাইরাস মহামারির অবসানের আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস।

শুক্রবার (৩১ ডিসেম্বর) লিঙ্কডইনে প্রকাশিত নতুন বছরের বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, দুই বছরে এই ভাইরাসের ব্যাপারে ভালভাবে জানা গেছে। মাস্ক ব্যবহার, ভিড় এড়ানো, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, বায়ুপ্রবাহ ঠিক রাখা, করোনা পরীক্ষা করা এবং সংক্রমণের উৎস খোঁজার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণের শিক্ষা পাওয়া গেছে।

ডব্লিউইচও প্রধান বলেন, চিকিৎসা ব্যবস্থার কারণে করোনায় গুরুতর অসুস্থ ও আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। এসব শিক্ষা এবং সামর্থ্য দিয়ে মহামারির অবসান ঘটানোর সুযোগ রয়েছে।

তবে, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যত বৈষম্য হবে, মহামারি তত দীর্ঘায়িত হবে।

দুই বছরে করোনার মোকাবিলার সরঞ্জামগুলো অসমভাবে বিতরণ করা হয়েছে। আফ্রিকায় প্রতি চার জন স্বাস্থ্যকর্মীর তিন জনই ভ্যাকসিন পাননি। সেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তৃতীয় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, বলেন টেড্রোস।

নতুন বছরের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বৈশ্বিক ভ্যাকসিন কর্মসূচির আওতায় বিশ্বের ৭০ শতাংশ মানুষের ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারগুলোর সঙ্গে কাজ করবেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর