সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

নর্থ সাউথের ৬ ট্রাস্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১০৭ সময় দেখুন
নর্থ সাউথের ৬ ট্রাস্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জমি কেনা সংক্রান্ত অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ছয় সদস্যেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং ও ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

এর আগে, গত রোববার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন নামঞ্জুর করেন। একইসঙ্গে তাদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে সোপর্দ করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এর গতকাল বিচারিক আদালত ওই চার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকারের সুপারিশ বা অনুমোদনকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্টিজের কতিপয় সদস্যের অনুমোদন বা সম্মতির নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমি কেনা বাবদ অর্থ আত্মসাৎ করেছেন। তারা ৩০৩ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ অবৈধভাবে দেওয়া-নেওয়া করে টাকা স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।

সারাবাংলা/এআই/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom