শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Kamal Haasan, Mammootty, Chiranjeevi’s Body Of Work Bigger Than Al Pacino, Robert De Niro’: Sandeep Reddy Vanga | Telugu Cinema News ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২২২ সময় দেখুন
নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা।

গোপাল সরকার, নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১০ মার্চ), বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মিলন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার মোকনা ইউনিয়নের শেখ হাসিনা ব্রীজ সংলগ্ন এলাকায় একশ্রেনীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাপত বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মোকনা শেখ হাসিনা ব্রীজ( কেদারপুর) সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু পরিবহনের সময় দুটি ট্রলি ট্রাক্টর আটক করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন,মোকনা শেখ হাসিনা ব্রীজের সন্নিকটে
অবৈধভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর