রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা প্রমুখ।বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে। তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সততার ভিত্তিতে সামনে এগিয়ে এসে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়লেই একটি সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর