রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ সময় দেখুন
নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

গোাপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ‘রাইজিং সান’ ক্লাব এর আয়োজনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ধুবড়িয়া মবেদ মাতবরের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি’র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)। তিনি বলেন, ধুবড়িয়া ইউনিয়ন হচ্ছে ক্রীড়াঙ্গনের একটি পূণ্যভূমি। এখানে প্রায় সব ধরনের ক্রীড়ার চর্চা হয় এবং অনেক স্বনামধন্য খেলোয়াড় এখান থেকে উঠে এসেছে। আজকে চমৎকার একটি ব্যাডমিন্টন ফাইনাল খেলা উপভোগ করলাম। দুই দলের খেলোয়াড় বৃন্দরা মনোমুগ্ধকর খেলা পরিবেশন করেছে। আমি আয়োজক সংশ্লিষ্টদের এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানাই।

ধুবড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শাহাদাৎ হোসেন খান রনি’র সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেছেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. আল মামুন। এছাড়াও ধুবড়িয়া কোহিনুর স্পোর্টিং ক্লাব এর খেলোয়াড় মো. কাজী গোলাম শাহিদ (টুটুল) ও মো. রিফাত বিন আহমেদ (রুবেল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলায় ধুবড়িয়া ইয়ং সেভিংস ও শাহীপাড়া নিউ স্টার দুটি দল অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে প্রথম স্বাস্থ্য সনদ অধিকারী নাগরপুরের কৃতি সন্তান খন্দকার নুরুল মোমেন কায়েস। তিনি সফল ব্যবসায়ী খন্দকার আবুল কালাম এর একমাত্র সন্তান এবং পৈতৃক নিবাস নাগরপুর উপজেলা সদর এলাকায়। তিনি ২০২১/২২ অর্থ বছরে অনূর্ধ্ব ৪০ বয়সের ১৫০ জন সেরা করদাতাদের মধ্যে অন্যতম ১ জন ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom