রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নাগরপুরে ভারড়া ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ মিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২০২ সময় দেখুন
নাগরপুরে ভারড়া ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ মিয়া

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া।

বুধবার (১৫ জুন) সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ভারড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। কোন প্রকার সংঘর্ষ ছাড়া বিরতিহীন ভাবে ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

ভারড়া ইউপি নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া ৫৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। উল্লেখ্য সকলকে অবগত করার জন্য জানানো
৬ষ্ঠ বারের মতো চেয়ারম্যান পদে বিজয় লাভ করেন।

নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে মোঃ আবু বকর ছিদ্দিক পান ৫১৫০ ভোট। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৮৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতীক নিয়ে মোঃ সালাহ উদ্দিন পেয়েছেন ৭৬৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৩৭৯ ভোট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর