রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

নাগরপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ৪১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮৮ সময় দেখুন
নাগরপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ৪১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৯ জুন ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা। র‍্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে নাগরপুর উপজেলার রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা ১। মছদ্দর আলী ওরফে বাবুল (৪৪), পিতা- মৃত ইদ্রিস আলী, স্থায়ী ঠিকানা: রসুলপুর, জৈন্তাপুর, সিলেট; বর্তমানে নরসিংটিলা (একতা), কোতোয়ালী, সিলেট। ২। মোঃ ফিরোজ মিয়া (৫৮), পিতা- নেদু মিয়া, সাং- জামুকী, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সূত্রে আরও জানানো হয়, আটককৃতদের ব্যবহৃত সিএনজি ও ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom