রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নাগরপুরে হাজী মকবুল হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২১৮ সময় দেখুন
নাগরপুরে হাজী মকবুল হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

গোপাল সরকার, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি।

টাংগাইলের নাগরপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালিন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মকবুল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৪মে), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ নাগরপুর উপজেলা শাখা বিকেল ৫ ঘটিকায় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মহোদয়ের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া ও মাহফিলের আয়োজন করে। নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাজী মকবুল হোসেন ২০২০ সালের ২৪ মে রাত ৯টা ১০মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর (তৎকালীন ঢাকা-৯) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
হাজী মকবুল হোসেন ১৯৬৬ সালে ছাত্রলীগের জগন্নাথ কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ ইন্সটিটিউট শাখা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন তিনি। তার পুত্র আহসানুল ইসলাম টিটু বর্তমান একাদশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৬ আসনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।
হাজী মকবুল হোসেন শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মোহাম্মদপুর ল কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

এসময় দোয়া ও মাহফিলে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু,জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল,নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া,উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজীব মিয়া,ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান খান শাকিল সহ অন্যান্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর