শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী হত্যা মামলায় ৬ জনের ফাঁসি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী হত্যা মামলায় ৬ জনের ফাঁসি – Corporate Sangbad


আইন-আদালত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীকে হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন-২, আরিফ ও জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন।

মামলা সূত্র জানা গেছে, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রাস্তা থেকে স্বামীসহ স্ত্রীকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এরপর তাদের দুজনকে হত্যা করে পাশের একটি ডোবাতে ফেলে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনার পর ১৬ আগস্ট ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য-গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আ সোমবার দুপুরে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, তিন আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত যুক্তিতর্ক শেষে তাদের ফাঁসির আদেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর