বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১২০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ১০:৩৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৫৪

নিউজিল্যান্ডে ভূমিকম্পের পরবর্তী অবস্থা। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দেশটির দক্ষিণ দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস-এর তথ্য অনুসারে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

মূল ভূখণ্ডের রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ রেকর্ড করা হলেও পরে তা হ্রাস করা হয়।

তবে এই ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

শক্তিশালী এবং অস্বাভাবিক ঝুঁকির কারণে বাসিন্দাদের কাছাকাছি উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে সতর্ক করেছে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা। তবে নাগরিকদের আপাতত কোনো ধরনের হুমকি নেই বলেও নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০১১ সালে দেশটির ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়।

সারাবাংলা/এসডব্লিউ

নিউজিল্যান্ড
ভুমিকম্প





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর