শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে তাঁতীদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩০১ সময় দেখুন
নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে তাঁতীদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে চাল, ডাল, তেল, পিঁয়াজ’সহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির কারনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করে জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ। এসময় জেলা তাঁতীদলের আহবায়ক শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিন ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী প্রমুখ।

বক্তারা সরকারকে বিদ্যুত, চাল, ডাল, তেল, গ্যাস’সহ দ্রব্যমুল্য আসছে রমজান মাসের আগেই জনগনের ক্রয় ক্ষমতার আওতায় আনার দাবী জানান। অন্যথায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, মেহেদেী হাসান আলীম, জেলা তাঁতীদলের সদস্য সচীব রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন ’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল ও তাঁতীদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর