শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে ২০লাখ টাকার মালামাল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

‘তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী সদর উপজেলায় ২০লাখ টাকার মালামাল বিতরণ করা হয়েছে’। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে (২৮জানুয়ারী) বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিবি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ) এর সহায়তায় এসব মালামাল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আশরাফুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলাপ্রকৌশলী বিরল রায়। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার সেক্রেটারী হামিদুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মালামাল বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট অফিসার বিভা রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান, টিউবওয়েল, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, ফ্যান, স্কুল বেঞ্চ, ন্যাপকিন, সাংস্কৃতিক উপকরণ প্রভৃতি বিতরণ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং দরিদ্রদের মাঝে। সুফলভোগী রয়েছেন ২হাজার ৫’শ জন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব কর্মসুচি চলছে। কর্মসুচির অংশ হিসেবে ৫২দিন ব্যাপী নানা কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে আমি এতে স্বাগত জানাই, এরসুফল পাবেন মানুষ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর