নোয়াখালী প্রতিনিধি : “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২৫ উদ্যাপন করেছে নোয়াখালী জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা।
রবিবার বিকালে নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়াম অডিটোরিয়ামে জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।
এ সময় জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়।খেলাধুলার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, সহকারী কমিশনার মোসাদ্দেক হোসেন, ক্রীড়াবিদ ইকবাল বাহার, নোয়খালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিগণ।
এ দিকে জাতীয় ক্রীড়া দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে র্যালি ও একটি প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়।