শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

নোয়াখালীতে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
নোয়াখালীতে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি : “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২৫ উদ্যাপন করেছে নোয়াখালী জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা।

রবিবার বিকালে নোয়াখালী জেলা শহীদ ভুলু স্টেডিয়াম অডিটোরিয়ামে জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।

এ সময় জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, খেলাধুলা শিশু ও তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান ও কর্তব্যপরায়ণতার সৃষ্টি হয়।খেলাধুলার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, সহকারী কমিশনার মোসাদ্দেক হোসেন, ক্রীড়াবিদ ইকবাল বাহার, নোয়খালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিগণ।

এ দিকে জাতীয় ক্রীড়া দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে র‍্যালি ও একটি প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর