বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন


ডিএমপি নিউজ: পঞ্চগড়ে শনিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চা চাষীদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু করা হলো। এতে চা উৎপাদনকারীর ব্যয় কমবে।

তিনি বলেন, তৃতীয় চা নিলাম কেন্দ্রটি চালুর মাধ্যমে এ অঞ্চলের চা চাষী ও চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবী পূরণ হলো। এতো দিন শুধু চট্রগ্রাম ও শ্রীমঙ্গলে চা নিলাম হতো। এখন এ অঞ্চলের চা উৎপাদনকারী অনেক সুবিধা পাবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চা চাষীরা যাতে কাঁচা চা পাতার ন্যায্যামূল্য পায়, সে ব্যাপারে চা বোর্ড ও প্রশাসন প্রয়োজনে আইন প্রয়োগ করবে। তিনি বলেন, ভৌগলিক অবস্থার কারণে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে উৎপাদিত চা চট্টগ্রামে নিতে পরিবহন খরচসহ নানা ধরণের ভোগান্তি পোহাতে হতো উৎপাদনকারীদের। এ সমস্যা সমাধানের লক্ষ্যে পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্রে স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন চা বাগান সংশ্লিষ্টরা ও চেম্বার নেতৃবৃন্দ। এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র স্থাপনের অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর আগ্রহের পর পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র স্থাপনে বাণিজ্য মন্ত্রণালয় ও চা-বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন।

পঞ্চগড়ে বর্তমানে ১০ হাজার ২৪০ একর জমিতে চা আবাদ হচ্ছে। ৮টি নিবন্ধিত ও ২০টি অনিবন্ধিত চা বাগান, ৭ হাজার ৩৩৮টি ক্ষুদ্রায়তন এবং ১ হাজার ৩৬৮টি ক্ষুদ্র চা বাগান গড়ে উঠেছে এখানে। এছাড়া এর পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাটে চা চাষ হচ্ছে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম জানান, চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের পর পঞ্চগড়ে হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। গত বছর জেলায় ২৫ টি কারখানায় ১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদন হচ্ছে। অনলাইনে এ কেন্দ্রটির নিলাম পরিচালনা করা হবে। এজন্য ব্রোকার ও ওয়্যার হাউজ নির্মাণ করা হয়েছে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর