বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রাঃ মেয়র টিটু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৩ সময় দেখুন
পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণের পথে আমাদের যাত্রাঃ মেয়র টিটু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কাজ করেছে যাতে বর্জ্যকে যথাযথ রূপান্তরের মাধ্যমে ময়মনসিংহ শূন্য বর্জ্যের নগরী হয়ে ওঠে।


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং জাতিসংঘে মূলধন উন্নয়ন তহবিল ও তার সহযোগী সংগঠনসমূহের সহযোগিতায় আজ বেলা ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বর্জ্যকে সম্পদে রূপান্তরে স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় মেয়র মোঃ ইকরামুল হক টিটু একথা বলেন।
মেয়র আরও বলেন, একটি পরিবেশ বান্ধব, উন্নত এবং স্বাস্থ্যকর নগরী নির্মাণে পথে আমরা যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে চাই। এ সময় মেয়র বর্জ্যকে রূপান্তরের মাধ্যমে যথাযথ ব্যবহারে জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সহযোগিতা কামনা করেন।


কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সোলার ই-টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক নাইমুল ইসলাম। এছাড়াও জাতিসংঘ মূলধন উন্নয়ন তহবিলের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মাহবুব হাসান কর্মশালায় বক্তব্য রাখেন।
কর্মশালা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রুবেল মাহমুদ, বিএডিসি, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সহ সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর