রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

পরীক্ষার সময় ফ্যান খুলে পড়ে ৩ শিক্ষার্থী আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৪ সময় দেখুন
পরীক্ষার সময় ফ্যান খুলে পড়ে ৩ শিক্ষার্থী আহত


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: দাখিল পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর তারা পরীক্ষা অংশ নেয়।

রোববার (৭ মে) সকাল পৌনে ১০টার দিকে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে শ্রেণিকক্ষের একটা ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। ফ্যনটি পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, ‘কেন্দ্রের ৬ নম্বর কক্ষে ফ্যনটি চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং তারা স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।’

হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম বলেন, ‘ফ্যানটি বছর তিনেক আগে লাগানো। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভিতরের প্যাচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থী সামান্য আঘাত পায়।’ পরীক্ষার আগে ফ্যানগুলো চেক করা হয়েছিল বলে দাবি তার।

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, ‘তিন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় আঘাত লেগেছে। তবে কারও অবস্থাই গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।’

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। আমি এখনই খোঁজ নিচ্ছি।’

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর