বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

পাইকগাছার বাঁকা বাজারে ব্রিজ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১১ সময় দেখুন
পাইকগাছার বাঁকা বাজারে ব্রিজ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছার বাঁকা বাজারে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদীর তীরে টেকসই বাঁধ ও বাঁকা দরগাহপুর সংযোগ সেতু পুন:নির্মাণের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) বাঁকা ও দরগাহপুর এলাকার অর্ধ-সহস্রাধিক সাধারণ জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের আহবায়ক মো: আব্দুর রশিদ। মানববন্ধনে বক্তারা বলেন, বাঁকা বাজার অত্র এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু নদী ভাঙ্গনে বাঁকা বাজারের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বাঁকা দরগাহপুর সংযোগ ব্রীজটার অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহূর্তে ব্রীজটা ধসে পড়বে। এখানে অতিসত্বর বাঁধ নির্মাণ ও নতুন ব্রিজ নির্মাণ না করলে অত্র এলাকার মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এসময় বক্তারা ঊর্ধ্বতন মহলের কাছে অনতিবিলম্বে বাঁকা বাজারে নতুন ব্রিজ ও বাঁধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো: ফোরকান আলী। ব্যবসায়ী নেতা মো: আশরাফুল ইসলাম আশা, সাবেক ছাত্রনেতা হাসানুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ওয়াহিদ জামান, সাংবাদিক জাহিদুল ইসলাম তোতা, সাংবাদিক নেতা আসাদুজ্জামান মুকুল, বিশিষ্ট সমাজসেবক শেখ ফিরোজ , মাস্টার শেখ কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব নেতা শেখ মহিবুল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom