বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

পাকিস্তানে নির্বাচনের আগের দিন জোড়া বিস্ফোরণ, নিহত ২৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন
পাকিস্তানে নির্বাচনের আগের দিন জোড়া বিস্ফোরণ, নিহত ২৭


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনি কার্যালয়ের বাইরে জোড়া বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিশিন নামক অঞ্চলের স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের নির্বাচনি অফিসের বাইরে প্রথম বিস্ফোরণ হয়। পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

এর কিছুক্ষণ পরেই কিলা সাইফুল্লাহে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়। শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই ডন ডটকমকে বলেন, জেইউআই-এফ-এর নির্বাচনি অফিসের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন। এদিন সকাল ৮টা থেকে শুরু হবে ভোট। এর একদিন আগে এমন বিস্ফোরণের খবর পাওয়া গেল।

বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই সংবাদমাধ্যমে বলেন, পিশিনে বিস্ফোরণটি একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ঘটানো হয়েছিল।

এখনও কোনো গোষ্ঠী এসব বোমা হামলার দায় স্বীকার করেনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর