বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

পাকিস্তানে প্রবল বৃষ্টি ও বন্যায় ৪৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭১ সময় দেখুন


পাকিস্তানে টানা মৌসুমি বৃষ্টি ও হঠাৎ বন্যায় গত কয়েকদিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে ২১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১০ জন শিশু। স্বাত উপত্যকায় হঠাৎ বন্যার পানির স্রোতে নদীর ধারে থাকা পরিবারগুলো ভেসে যাওয়ার ঘটনা স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে।

ভারত সীমান্তসংলগ্ন পাঞ্জাবে ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮ জন শিশু বৃষ্টির সময় দেয়াল ও ছাদ ধসে পড়ে মারা গেছে। সিন্ধ ও বেলুচিস্তানে আরও অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যার ঝুঁকি রয়ে যাবে। গত মাসেও তীব্র ঝড়ে পাকিস্তানে ৩২ জনের মৃত্যু হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom