বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৮ সময় দেখুন


পাকিস্তানের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩২১ জন। শনিবার (১৬ আগস্ট) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে উত্তর-পশ্চিমের পার্বত্য খাইবার পাখতুনখাওয়া প্রদেশে; যেখানে ৩০৭ জন মারা গেছেন। এ ছাড়া, গিলগিত-বালতিস্তান অঞ্চলে ৫ জন এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুন-পাকিস্তানে বন্যায় ২৪৩ জনের মৃত্যু, ত্রাণ দিতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার জেলায় বন্যায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষ আকস্মিক বন্যা এবং বাড়িঘর ধসে পড়ার কারণে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩টি শিশু রয়েছে। এ ছাড়াও, অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুনার জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার পার্বত্য মানসেহরা জেলায় ভূমিধসে আটকা পড়া ১ হাজার ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করে স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। সরকার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনার, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলাকে দুর্যোগ-কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর