বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত


শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ভয়ংকরভাবে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে হয়েছে এ ভূমিকম্প।

যৌথ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এবং পাকিস্তানের আবহাওয়া দপ্তর।

বিবৃতি অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল।

ইসলাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, অ্যাটক, চিত্রল জেলা ও তার আশপাশের এলাকাগুলোতে অনুভূত হয়েছে কম্পন। তবে, ভূমিকম্পে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভারতীয় এবং ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর