বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০-র বেশি নিহতের আশঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০-র বেশি নিহতের আশঙ্কা


সারাবাংলা ডেস্ক

ঢাকা: পাপুয়া নিউগিনির ছয় গ্রামে ভূমিধসে ১০০-র বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। অস্ট্রেলিয়ার সরকারি প্রচারমাধ্যম এবিসি এই তথ্য দিয়েছে। পাপুয়া নিউগিনি সরকারের পক্ষ থেকে এখনও প্রাণহানির সংখ্যা জানানো হয়নি।

বৃহস্পতিবার (২৩ মে) রাত তিনটার সময় এঙ্গা রাজ্যে এই ঘটনা ঘটে৷ সেইসময় বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন।

রাজ্যের গভর্নর পিটার ইপাটাস এএফপিকে বলেন, ‘ছয়টির বেশি গ্রামে’ ভূমিধস হয়েছে৷ এতে ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসক দল, সামরিক, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পাপুয়া নিউগিনি রেডক্রসের অন্তর্বতীকালীন মহাসচিব জ্যানেট ফিলমোন এএফপিকে জানান, ভূমিধসের জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত এবং সেখানে জরুরি সেবা বা ত্রাণ পৌঁছাতে দুই দিন লেগে যেতে পারে।

রেডক্রস ধারণা করছে— হতাহতের সংখ্যা ১০০ থেকে ৫০০ পর্যন্ত হতে পারে৷ তবে ‘আরও পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা চলছে’ বলে জানান ফিলমোন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে।

ভূমিধসের কারণ জানা যায়নি। তবে রেডক্রস কর্মকর্তা ফিলমোন বলছেন, ওই এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া যায়নি। ওই এলাকায় সোনার খনি আছে৷ মানুষ হয়ত গ্রাম সংলগ্ন পাহাড়ে সোনার জন্য খোঁড়াখুঁড়ি করে থাকতে পারে। এ ছাড়া আরেকটি কারণ হতে পারে ভারি বৃষ্টি।

বিষুবরেখার দক্ষিণের কাছে অবস্থিত হওয়ায় ঐ এলাকায় প্রায়ই ভারি বৃষ্টিপাত হয়।

এর আগে, মার্চ মাসে পাশের রাজ্যে ভূমিধসে অন্তত ২৩ জন মারা গিয়েছিলেন।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর