পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনজিৎ চন্দ্র মাঝি (৪৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত রনজিৎ চন্দ্র মাঝি কাউখালি উপজেলার আমড়াজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত রনজিৎ চন্দ্র মাঝির নামে মামলা হয়েছে। তার বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।