বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

পুরোদমে উৎপাদনে ফেরায় লোকসান থেকে মুনাফায় ইয়াকিন পলিমার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
পুরোদমে উৎপাদনে ফেরায় লোকসান থেকে মুনাফায় ইয়াকিন পলিমার – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ইয়াকিন পলিমার পুরোদমে উৎপাদনে ফিরেছে । পন্য উৎপাদন এবং বিক্রি আগের সময়ের চেয়ে বেড়ে যাওয়ার কারণে সর্বশেষ অর্ধবার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি চমক দেখিয়েছে। কোম্পানিটির ব্যবসা আগের চেয়ে ১৮৯ শতাংশ উন্নতি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে। ফলে কোম্পানির লেনদেন ও দর আগের তুলনায় বেড়েছে।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানির মুনাফা বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি। এতে বলা হয়েছে, বিনিয়োগ সহায়ক পরিবেশ পাওয়ার কারণেই কোম্পানিটির গত ৬ মাসে ভাল ব্যবসা করেছে। তাতেই আকৃষ্ট হয়েছে নতুন বিনিয়োগকারী।

প্রতিবেদন অনুসারে দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। এর আগের বছরের একই সময় অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে শেয়ারটির লোকসান ছিল ১২ পয়সা। ফলে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় জুলাই থেকে ডিসেম্বর ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৬ পয়সা। অর্থাৎ গত ছয় মাসে আগের বছরের একই সময়ে তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৬ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬২ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর