বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি, বৈঠকে বসছেন কার্ডিনালরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫ ১৩:১৫ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৫:২৩

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে। ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করতে কার্ডিনালরা আজ (মঙ্গলবার) বৈঠকে বসছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই কার্ডিনালরাই আগামী মাসে কনক্লেভের মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান নির্বাচন করবেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় রোমে থাকা সকল কার্ডিনালকে ভ্যাটিকানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সেখানে বৈঠক করে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার (২১ এপ্রিল) স্ট্রোক করে এবং হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ভ্যাটিকান জানিয়েছে, আগামী শুক্রবার ও রোববারের মধ্যে যেকোনো এক সময় পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

মৃত্যুর পর অধিকাংশ পোপকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয়। কিন্তু পোপ ফ্রান্সিসের চূড়ান্ত ইচ্ছা অনুযায়ী তাকে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় সমাহিত করা হবে। তবে এর মাধ্যমে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এবার প্রথমবারের মতো একজন পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে।

নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভের মাধ্যমে নতুন পোপ বেছে নিতে হয়। বর্তমানে ১৩৫ জন কার্ডিনাল এই অত্যন্ত গোপনীয় ভোটাভুটি প্রক্রিয়ায় অংশ নেওয়ার উপযুক্ত আছেন। তবে তাদের মধ্যে পরবর্তী পোপ হওয়ার সম্ভাবনা কার বেশি সেটি এখনো স্পষ্ট নয়।

সোমবার রাতে ভ্যাটিকান জানিয়েছে, রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রীয় কর্মকর্তা ও কর্মীরা সান্তা মার্তা বাসভবনে রাখা পোপের মৃতদেহের প্রতি ওই সময় থেকেই শ্রদ্ধা জানাতে পারবেন। ২০১৩ সাল থেকেই এই বাসভবনে ছিলেন পোপ ফ্রান্সিস। এরপর বুধবার সকালে তার মরদেহ সেইন্ট পিটারর্স ব্যাসিলিকায় নিয়ে রাখা হবে, সেখানে বিশ্বাসীরা তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করবেন।

এদিকে অভিবাসন নিয়ে পোপের সঙ্গে বারবার সংঘাতে জড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোম যাবেন। অন্য যে রাষ্ট্র প্রধানরা এই অনুষ্ঠানে থাকবেন তাদের মধ্যে ফ্রান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেও আছেন।

সোমবার সন্ধ্যায় সেইন্ট পিটারর্স স্কয়ারে প্রার্থনায় নেতৃত্ব দেওয়া কার্ডিনাল মাউরো গ্যামবেত্তি বলেন, ‘আশার তীর্থযাত্রী পোপ ফ্রান্সিসের অ্যাপোস্টোলিক মিনিস্ট্রির মাধ্যমে সমগ্র চার্চকে যে উপহার দেওয়া হয়েছে তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানাতে চাই।’

পোপের এই অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ববাসী। তার প্রয়াণের মাধ্যমে যেন এক শাসনকালের অবসান ঘটলো। শাসনকালে তিনি বারবার ঐতিহ্যবাদীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে থেকেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি
বৈঠকে বসছেন কার্ডিনালরা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর