আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্সবাজার পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১২ দেশে ১৫ ফার্স্ট সেক্রেটারি নিয়োগ দিচ্ছে সরকার। সূত্র বলছে, বিদেশের বিভিন্ন মিশনে প্রথম ও দ্বিতীয় সচিব নিয়োগের জন্য ইতোমধ্যে গোয়েন্দা প্রতিবেদন পেয়েছে সরকার। এরপর শর্ট লিস্টের কর্মকর্তাদের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই এ কর্মকর্তাদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হবে।
এই তালিকায় রয়েছে কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। কক্সবাজার পৌর প্রশাসক রুবাইয়া আফরোজকে আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব হিসেবে পদায়ন হয়েছে।