বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৯:২৬

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

এবার প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চাইলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

রোববার (৩০ মার্চ) ঈদের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যেই ইসরায়েলের ধ্বংস চেয়েছেন এই তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের এই নজিরবিহীন মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছেন ইসরায়েলিরা।

বিশ্লেষকরা বলছেন, এরদোয়ান ক্রমেই তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠছেন। তুরস্ক থেকে জেরুজালেম। পুরো অঞ্চলই ছিল তুর্কি খিলাফাতের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুর্কি সেই খিলাফতের পতন হয়। এরপর আঙ্কারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এরদোয়ান তুরস্কের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে, আঙ্কারা এখন বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই তুরস্কের প্রেসিডেন্টই যখন প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করছেন, তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারার সামরিক সংঘাত অপরিহার্য হয়ে উঠেছে।

এদিকে, গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে হঠাৎ পতন ঘটে দামেস্কের। বিদ্রোহীরা বাশার আল আসাদের সুসজ্জিত সিরীয় সামরিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে। আর এর পেছনে কলকাঠি নাড়ে তুরস্ক। ওই পর্যন্ত সবই ঠিক ছিল। কারণ সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঘটায় ইরান যেমন এই অঞ্চলে দুর্বল হয়ে পড়ে। তেমনি সিরিয়ায় ফাঁকা মাঠ পেয়ে দীর্ঘদিন ধরে নজর থাকা কৌশলগত গোলান মালভূমিও ইসরায়েলের হস্তগত হয়।

তবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুরস্কের এমন সম্পর্ক ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। দুই দেশ এখন অর্থনৈতিক ও সামরিক চুক্তি করছে। সিরিয়ার মাটিতে স্থায়ী অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে চাচ্ছে তুরস্ক। এ নিয়ে তোড়জোড়ও শুরু করেছে আঙ্কারা। তারা সিরিয়ার কৌশলগত তিয়াস বিমানঘাঁটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। টি-৪ নামে পরিচিত এই ঘাঁটিতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চান এরদোয়ান।

যদি এই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয় তাহলে দামেস্ককে সামরিক সহায়তা দেবে তুরস্ক।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর