বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাজির করার উদ্দেশে গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই বেলাল হোসেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর