বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রতিটি রাষ্ট্রেরই দায়িত্ব মানবাধিকার রক্ষা করা : মঞ্জুর হোসেন ঈসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৪০ সময় দেখুন
প্রতিটি রাষ্ট্রেরই দায়িত্ব মানবাধিকার রক্ষা করা : মঞ্জুর হোসেন ঈসা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা এবং উৎসাহিত করা। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটি মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে দেখিয়েছে, বাংলাদেশের সরকার ও জনগন মানবাধিকারকে সম্মান করে।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় ঘোরাশাল লাক্সারী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নরসিংদী জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

একবিংশ শতাব্দীতে মানবাধিকার কী কথার কথা নাকি বাস্তবতা, সে বিষয়ে তিনি বলেন, অন্য বৃহৎ লক্ষ্য অর্জনের জন্য মানবাধিকারকে সম্মান জানাতে হবে।

আন্তর্জাতিক শান্তি এবং ব্যবস্থা বজায় রাখার জন্য মানবাধিকার অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

সংগঠনের নরসিংদী জেলা সভাপতি অধ্যাপক খালেদ রসুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করে সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক, কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, নরসিংদী জেলা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

নরসিংদী জেলা কমিটি : উপদেষ্টা অধ্যাপক আতিকুল ইসলাম, নুরুল আমিন সানি, মো. আলমগীর হোসেন, সভাপতি – অধ্যাপক খাদেম রসুল সরকার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা এসলাহী, সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিউল্লা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, দপ্তর সম্পাদক মো. সজিব মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আফরোজা।
নরসিংদী সদর উপজেলা : সভাপতি হাসিবুর রহমান অনিক, সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উল্লাহ।
পলাশ উপজেলা : সভাপতি মো. আ. বাতেল, সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান তানভির, সহ-সভাপতি মেজবাউদ্দিন ভুঞা, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম।
রায়পুরা উপজেলা : সভাপতি আরেফিন, সাধারন সম্পাদক এস এম শরিফ, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ।
শিবপুর উপজেলা : সভাপতি মো. শহীদুল্লাহ, সাধারন সম্পাদক জাকারিয়া সরকার, সহ-সভাপতি এইচ এম মামুন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।
মোনহরদী উপজেলা : সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক মোসাহেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর