বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম নারী প্রেসিডেন্ট পেলো মেক্সিকো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
প্রথম নারী প্রেসিডেন্ট পেলো মেক্সিকো


আন্তর্জাতিক ডেস্ক

ঐতিহাসিক ভূমিধস জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৬১ বছর বয়সী শিনবাউম  ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের রাজনৈতিক শিষ্য ক্লডিয়া শিনবাউম। আগামী ১ অক্টোবর তার কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন শিনবাউম।

শিনবাউমের বাবা-মা দুজনই ছিলেন বিজ্ঞানী। তিনি নিজেও একজন প্রাক্তন শক্তি বিষয়ক বিজ্ঞানী। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে শিনবাউম মেক্সিকো সিটির মেয়র ছিলেন। তিনি ২০১৮ সালে প্রথম নারী হিসেবে রাজধানী শহরের মেয়র হন। মেয়র পদটি দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক অবস্থানগুলোর মধ্যে একটি। মেক্সিকোর রাজনীতিতে রাজধানীর মেয়র হওয়া মানে প্রেসিডেন্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া।

বিদায়ী প্রেসিডেন্টের কাজের ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করেছেন শিনবাউম। তিনি বলেছেন, লোপেজ ওব্রাডোরের তৈরি অগ্রগতির উপর ভিত্তি করে দেশ বিনির্মাণ চালিয়ে যাবেন তিনি। তার বিজয়ী ভাষণে তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন: আমি তোমাদের ব্যর্থ করব না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর