শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রধান উপদেষ্টার জাপান সফরকালে ১শ’ কোটি ডলারের ঋণ চাইবে ঢাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ থেকে ৩১ মে সরকারি সফরে জাপান যাবেন। এই সময় বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে ১শ’কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা চাইতে পারে। প্রধান উপদেষ্টা ২৭ মে ঢাকা ত্যাগ করবেন। চার দিনের সফরে তিনি ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনার লক্ষ্য হবে ব্যাপকভিত্তিক কৌশলগত সহযোগিতা জোরদার করা।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ‘সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাজেট সহায়তা অর্জন।’

সিদ্দিকী জানিয়েছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকের পর সহজ শর্তে ঋণের ঘোষণা আসতে পারে। এরপর নোট বিনিময় সম্পন্ন হবে।’ তিনি বলেন, টোকিও’তে পৌঁছার পর প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনাসহ গার্ড অব অনার প্রদান করা হবে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘সফরের মূল লক্ষ্য হলো অগ্রাধিকার ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করা।’ সফরকালে জ্বালানি সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রফতানি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ সাতটি সমঝোতা স্মারক সই হবে।

প্রফেসর ইউনূস ২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। চলতি বছরের গোড়ার দিকে জাপান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক সহকারি মন্ত্রী ইকুইনা আকিকো তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ২০০৪ সালে মর্যাদাবান নিক্কেই এশিয়া পুরস্কার লাভ করেন।

সফরের গুরুত্ব তুলে ধরে সিদ্দিকী বলেছেন, ‘এই সফরে ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক ও বহুমুখী বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে বাণিজ্য ও বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যু।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) এবং ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি’র আওতায় সম্পর্ক জোরদারে জাপান তাদের প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেছে।
সিদ্দিকী আরো বলেন, ‘জাপান বাংলাদেশে উন্নতমানের অবকাঠামো প্রকল্পে সহায়তা দেবে এবং জাপানি শিল্প উৎপাদন সম্প্রসারণে কাজ করবে।’

কূটনৈতিক সূত্র জানিয়েছে, উভয় দেশ জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে মানুষে মানুষে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করতে চাইবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে-আলম ও পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমানও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর