শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২০৪ সময় দেখুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়িতে পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা এ বছরও হচ্ছে না। এর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রোববার (১৭ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বিষয়ে তার নির্দেশনা চাওয়া হয়েছিল। আজ সেটির অনুমোদন পাওয়া গেছে। তাই পরীক্ষাটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।’

এর আগে, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল।

প্রস্তাবে বলা হয়েছিল- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ প্রচলন করা হয়। শিক্ষাবর্ষের শেষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে ২০২০ সলের ১৮ মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। গত ৫ সেপ্টেম্বর মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে সীমিত আকারে পাঠদান কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

সংসদ বাংলাদেশ টেলিভিশনে ‘ঘরে বসে শিখি’ শিরোনামে পাঠদান কার্যক্রম সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ বেতারের মাধ্যমেও পাঠদান সম্প্রচার করা হচ্ছে। পাঠ্যপুস্তকের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়ার্কশিট প্রণয়ন করে শিক্ষার্থীদের কাছে বিতরণ করা হয়। শিক্ষকরা গুগল-মিট অ্যাপের মাধ্যমে পাঠদান করেন। হোম ভিজিটের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পাঠদান বিষয়ে যোগাযোগ করেন। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য প্রণীত এক্সিলেন্ট রিমিডিয়াল লার্নিং পরিকল্পনা অনুযায়ী শিক্ষকরা শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান করছেন। সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করে কোভিডকালে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়, শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা যায় যে, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য প্রণীত পরিকল্পনা শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ শিক্ষাবর্ষের মাত্র ২/৩ মাস অবশিষ্ট আছে। এই অল্প সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণ, দেশব্যাপী একযোগে এই পরীক্ষা পরিচালনা করা এবং নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা কষ্টসাধ্য হবে। ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির কারণে ২০২০ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।

প্রস্তাবে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম বিবেচনাক্রমে ২০২১ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা গ্রহণের পরিবর্তে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।

প্রস্তাবে প্রধানমন্ত্রীর সদয় বিবেচনা ও সানুগ্রহ অনুমোদন চাওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে বার্ষিক পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছেন।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর