ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অভিমুখে পদযাত্রা করেছে সাধারণ মানুষজন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কোনো ধরনের আশ্বাস না মেললে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ফেনীর সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে ট্রাংক রোড হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে এসে পদযাত্রা শেষ হয়।