ভ্রাম্যমান প্রতিনিধি ঃ
ফেনীতে তিন জন বিচারকের প্রত্যহার চেয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার আহত জুলাই যুদ্ধাে ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল এলাহি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ রহমানকে অবিলম্বে প্রত্যহারে দাবী জানান বিক্ষোভকারীরা বলেন জুলাই হত্যাকাণ্ডের জড়িদের জামিন দিয়ে সংশ্লিষ্ট বিচারক ফ্যাসিষ্টদের আশ্রয় দিয়েছেন তারা জনগণের ন্যায়ের আকাঙ্ক্ষাকে অপমান করছেন। কর্মসূচির সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনীর সাবেক সমন্বয়ক সোহরাব হোসেন ও আহত জুলাই যুদ্ধো ফরহাদ হোসেন। বক্তব্য যেন জুলাই যুদ্ধ আবু জাফর প্রিন্স মাহমুদ আজিম ওমর ফারুক শুভ মাইনুল করিম সারাফাত উল্লাহ তানিম প্রমুখ।কর্মসূচি শেষে আহত জুলাই যোদ্ধারা প্রতিনিধি দল ফেনীর আদালত অভিমুখে পথযাত্রা করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে স্মারকলি পেশ করেন