বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন আহত হয়েছেন অন্তত ৮ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন  আহত হয়েছেন অন্তত ৮ জন

বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে উঠে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জায়লস্কর এর আব্দুল মতিন এর ছেলে মোঃ শ্রাবণ (২০) সহ অজ্ঞাত (২০) আরো একজন নিহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন: জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০), মিষ্টি (১৪), নাফসি (২৬) এবং সাহাব উদ্দিন (৫৫)। অনেককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom