বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ফেনী আল কেমী হাসপাতালে চিকিৎসা গাফিলতি সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই ৭ মাস পর দ্বিতীয় অপারেশনে উদঘাটন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন
ফেনী আল কেমী হাসপাতালে চিকিৎসা গাফিলতি  সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই  ৭ মাস পর দ্বিতীয় অপারেশনে উদঘাটন।

বিশেষ প্রতিনিধি

‎ফেনীতে বাচ্চা প্রসবের অস্ত্রোপচারের (সিজার) ৬ মাস পর এক নারীর পেট থেকে গজ (ব্যান্ডেজ) বের করা হয়েছে।

ভুক্তভোগী নারীর নাম ফরিদা ইয়াসমিন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রবাসীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ফেনীর আল-কেমী হাসপাতালে ফরিদা ইয়াসমিনের সিজার করানো হয়। হাসপাতালটির চিকিৎসক ডা. তাসলিমা আক্তারের তত্ত্বাবধানে অপরেশনটি সম্পন্ন হয়।

কিন্তু বাড়ি ফেরার পর থেকেই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেন, ওই নারীর পেটে রক্ত পরিষ্কার করার গজ কাপড়ের টুকরা রয়েছে, দ্রুতই অস্ত্রোপচার করতে হবে।

একপর্যায়ে বৃহস্পতিবার (২৮ অগাস্ট) রাতে ফেনী আল বারাকা হাসপাতালের এক চিকিৎসক দ্বিতীয় দফায় ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। এ সময় নারীর পেট থেকে গজ কাপড়ের টুকরা বের করা হয়। বর্তমানে ভুক্তভোগী একই হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

অভিযোগের বিষয়ে ডা. তাসলিমা আক্তার জানান, প্রসূতির ব্যাপারে ফেনী আল বারাকা হাসপাতালের মালিকের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।

‎এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই ফয়সাল জানিয়েছেন, আমার বোন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এ দায়ভার ডা. তাসলিমাকে নিতে হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ফেনী সিভিল সার্জন ডাক্তার রুবায়েদ করিম জানিয়েছেন, সিজারের রোগীর গজ কাপড় পেটের ভেতর রেখে সেলাই করে দেওয়ায় ডা. তাসলিমার বিরুদ্ধে মৌখিকভাবে ভুক্তভোগীর ভাই অভিযোগ জানিয়েছেন। অভিয়োগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর