শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়: রফিকুল ইসলাম খান সাতক্ষীরায় বাড়ছে কুষ্ঠরোগী, নতুন শনাক্ত ৪১ জন ওটিপি-মুক্ত নিরাপদ পেমেন্ট: ভিসা পাসকি প্রযুক্তি ও বাংলাদেশের ডিজিটাল ফিনটেক সম্ভাবনা Haiwaan Box Office Collection: Saif Ali Khan, Akshay Kumar’s Film Earns Rs 3 Crore On Day 1 | Bollywood News ‘Where will he bat?’: AB de Villiers raises big Tilak Varma concern ahead of Afghanistan T20Is | Cricket News ‘বিএনপি আদর্শের জন্য আন্দোলন করেছে, চাঁদাবাজির জন্য নয়’ ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চার মাসের কারাদণ্ড

ফের রিমান্ডে কিওকমের সিইও রিপন মিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
ফের রিমান্ডে কিওকমের সিইও রিপন মিয়া


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৮ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় আসামি রিপন মিয়াকে এই মামলায় গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

পরে আজ বুধবার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর রাজধানীর পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রিপন মিয়ার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী গত ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনকে আসামি করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর