শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন, শাহবাগ থানায় মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৮ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এই মামলা রেকর্ড করা হয়।

তিনি আরো জানান, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলাটি করা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নবববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফে আগুন দেওয়া একজনকে শনাক্ত করার কথা জানা যায়।

কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পেছনে চুলে ঝুঁটি করা এক তরুণ চারুকলার মাঝখানের গেট টপকে ভেতরে প্রবেশ করেন এবং আগুন দিয়ে একই পথে পালিয়ে যান। শনিবার (১২ এপ্রিল) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

তিনি বলেন, কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পেছনে চুলে ঝুঁটি করা একটি ছেলে চারুকলার মাঝখানের গেট (৩ নম্বর গেট) টপকে প্রবেশ করে। কোথা থেকে ছেলেটা এসেছে তা বোঝা যায়নি।

প্রক্টর আরও বলেন, প্রবেশ করে প্রথমে সে লিকুইড (দাহ্য পদার্থ) দিয়েছে, তারপর সে পর্দার আড়ালে চলে গেছে। তারপর ফুটেজে আমার দেখলাম, সেখানে ফ্লেম (অগ্নিশিখা) হয়েছে। এর মানে হয়তো সে সেখানে লাইটার চালিয়ে পরীক্ষা করেছে। তারপর সেখানে গিয়ে ফায়ার করেছে। ছেলেটা যেই গেট দিয়ে প্রবেশ করেছে, সেই গেট দিয়েই বেরিয়ে ছবির হাটের দিকে গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর