শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজের পাশে দাঁড়ালেন স্বনামধন্য ঠিকাদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজের পাশে দাঁড়ালেন স্বনামধন্য ঠিকাদার

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি।।

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর অসহায়, দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের হাফেজ চান সওদাগরের পাশে দাঁড়িয়েছেন বকশীগঞ্জের এক স্বনামধন্য ঠিকাদার (নাম প্রকাশে অনিচ্ছুক)।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বকশীগগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা তার কার্যালয়ে অন্ধ হাফেজ চান সওদাগরের হাতে তার ব্রেইল মেশিনটি সচল করতে ওই ঠিকাদারের দেওয়া নগদ ১৬ হাজার টাকা সহায়তা তুলে দেন। পাশাপাশি ইউএনও মুনমুন জাহান লিজা তাকে দুটি শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামের বাসিন্দা অন্ধ হাফেজ চান সওদাগরের ব্রেইল মেশিনটি নষ্ট হয়ে গেলে আয়-রোজগার না থাকায় মানবেতর জীবন যাপন করতে থাকেন। এ বিষয়টি ১৯ ও ২০ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, যা বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন এর সূর্যনগর গ্রামের মানবিক এক ঠিকাদারের নজরে এলে তিনি নাম প্রকাশ না করার শর্তে ব্রেইল মেশিনটি সচল করতে নগদ ১৬ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।

নগদ অর্থ পেয়ে অন্ধ হাফেজ চান সওদাগর জানান, এই টাকায় আমার নষ্ট হওয়া ব্রেইল মেশিনটি সচল করে সংসার চালাব। আমাকে সহায়তা করাই ওই ঠিকাদার ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর